বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত অভিভাবক, স্নেহের শিক্ষার্থীবৃন্দ এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম।
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার অন্তর্গত ভিরাল্লা গ্রামের এক মনোরম পরিবেশে আমাদের প্রিয় ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয় যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে আসছে। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
বর্তমান যুগ জ্ঞান ও প্রযুক্তির যুগ। আমাদের সন্তানরা যেন আধুনিক শিক্ষায় দীক্ষিত হয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, সে জন্য আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পড়ালেখার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহ-শিক্ষা কার্যক্রম এবং নিয়মানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।
বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও সাফল্যের জন্য প্রয়োজন শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা। আপনাদের সন্তানদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে আপনাদের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ আমাদের সবসময় অনুপ্রাণিত করে।
আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলি, যেন তারা পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।
শুভেচ্ছান্তে,
শেখ মো. নাসির উদ্দিন
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয়
ভিরাল্লা, দেবিদ্বার, কুমিল্লা।

