এতদ্বারা ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র (ID Card) তৈরির কার্যক্রম শেষ হয়েছে। কিন্তু কিছু শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেয়নি।
যেসব শিক্ষার্থী এখনো তথ্য জমা দেয়নি, তাদেরকে আগামী ১০ জুন ২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত কাগজপত্র বিদ্যালয় অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো—
প্রয়োজনীয় কাগজপত্র:
১. জন্ম নিবন্ধনের ইংরেজি অংশের ফটোকপি
২. রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্টের ফটোকপি
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আইডি কার্ড প্রস্তুত করা সম্ভব হবে না। তাই সকলকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হচ্ছে।
প্রধান শিক্ষক
ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয়
দেবিদ্বার, কুমিল্লা
