ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয়ে গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে এক সুশৃঙ্খল ও ফলপ্রসূ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষাগত সমস্যা এবং বিশেষ করে আসন্ন এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ, এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কমিটির সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক কাজী হাসনাত বিল্লাল, শরিফ আহমেদ সরকার, ও জোহরা বেগম।
এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকেও অনেকে মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের উন্নয়নমূলক কর্মকৌশল নির্ধারণ করা হয়।
